‘প্রশাসনের কিছু অতি উৎসাহীর কারণে উপজেলা নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন, প্রশাসনের কিছু অতি উৎসাহী লোকের কারণে উপজেলা নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এ মন্তব্য করেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এই অতি উৎসাহী কর্মকর্তাদের বিষয়ে আরো সতর্ক হতে হবে।
পরিবহন শ্রমিক নেতারা একেকজন ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠছেন জানিয়ে নাসিম বলেন, এসব ফ্রাঙ্কেনস্টাইনদের সময়মতো রুখতে না পারলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জনকে ম্লান করে দেবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন বাস্তবায়ন হচ্ছে না? পরিবহন সেক্টরে এই সমস্ত ক্ষমতাধর ব্যক্তি কারা? তারা হয় পরিবহন শ্রমিক নেতা, অথবা মালিক সমিতির নেতা অথবা সরকারের লোক।
নাসিম প্রশ্ন রেখে বলেন, সড়কে তরুণ মারা যাচ্ছে, গৃহবধূ মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। এই ব্যবস্থাপনা কেন সঠিক হবে না? যারা এই সেক্টরে কাজ করেন তারা সবাই এইসব মৃত্যুর জন্য সবাই দায়ী।
সড়ক নিরাপত্তা, নারী নির্যাতন দমন এবং মাদকের মতো বিষয়ে ১৪ দল সামাজিক আন্দোলন গড়ে তুলবে বলেও জানান কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র নাসিম।

Reviewed by UkSoft Technology
on
3:00 PM
Rating:
Reviewed by UkSoft Technology
on
3:00 PM
Rating:

No comments: