Software Windows

মসজিদে হামলাকারীর বন্দুকে যাদের নাম লেখা ছিলো


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে কমপক্ষে চারজন বন্দুকধারী দুটি মসজিদে হামলা চালায়।

হামলায় ঘটনাস্থলে নিহত হন ৪৮ জন। আরো একজন মারা যান হাসপাতালে। হামলার ঘটনা ফেসবুকে লাইভে এসেছিলেন হামলার মূল পরিকল্পনাকারী ব্রেন্টন টেরেন্ট।

তার বন্দুকে বেশ কিছু নাম লেখা ছিল।

নামগুলো হলো-
অ্যান্টন লানডীন পেটারসন, আলেক্সান্দ্রে বিসোনেট, স্ক্যাণ্ডারবেগ, অ্যান্টোনিও ব্রাগাডিন, চার্লস মার্টেল। এছাড়াও আলাদাভাবে উল্লেখ করা ছিল ১৬৮৩ সালের কথা।

অ্যান্টন লানডীন পেটারসন তলোয়ার হাতে ২০১৫ সালে সুইডেনের এক স্কুলে হামলা করেন। তার হামলায় দুজন ঘটনাস্থলে নিহত হন। একজন শিক্ষক পরে হাসপাতালে মারা যান। হামলার সময় অ্যান্টন পুলিশের গুলিতে আহত হন। পরে তিনি মারা যান।

আলেক্সান্দ্রে বিসোনেট ২০১৭ সালের এক সন্ধ্যায় কানাডার কুইবেক শহরের এক মসজিদে হামলা চালান। তার হামলায় ছয়জন প্রার্থনাকারী ঘটনাস্থলেই মারা যায় এবং আরো উনিশজন আহত হয়। বিসোনেটকে আটক করা হয় এবং অজামিনযোগ্য আজীবন কারাদণ্ড দেয়া হয়।

স্ক্যান্ডারবেগ ছিলেন একজন আলবেনিয়ান নেতা। তিনি অটোমান এবং মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেন।

মার্কো অ্যান্টোনিও ব্রাগাডিন ছিলেন ভেনিসের একজন মিলিটারি অফিসার এবং একজন উকিল। তিনি তুরস্কের সাথে চুক্তি ভঙ্গ করে সাইপ্রাসের সাথে তুরস্কের যুদ্ধের সময় তাদের বন্দীদের হত্যা করেছিলেন।

চার্লস মার্টেল ছিলেন ফ্র্যাংক সাম্রাজ্যের একজন সামরিক কর্মকর্তা। আন্দালুসিয়াতে হওয়া ত্যুর এর যুদ্ধে তিনি মুসলিমদের পরাজিত করেন।
মসজিদে হামলাকারীর বন্দুকে যাদের নাম লেখা ছিলো Reviewed by UkSoft Technology on 4:06 PM Rating: 5

No comments:

All Rights Reserved by BD-NEWS 24/7 © 2014 - 2015
Powered By Blogger, Share by Star Tuan

CONTACT US NOW

Name

Email *

Message *

Powered by Blogger.