ভিপি নুরসহ বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার বিকেল ৪টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার গণভবনে যাবেন বলে নিশ্চিত করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নুর এটিকে ভাগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া ভাগ্যের ব্যাপার।’
নুর বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন। আমাদের সবার উচিত সেখানে যাওয়া। আমরা যাচ্ছি গণভবনে।’
ডাকসুর জিএস গোলাম রাব্বানীও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন।
নুর বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন। আমাদের সবার উচিত সেখানে যাওয়া। আমরা যাচ্ছি গণভবনে।’
ডাকসুর জিএস গোলাম রাব্বানীও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন।
ভিপি নুরসহ বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী
Reviewed by UkSoft Technology
on
2:29 PM
Rating:
Reviewed by UkSoft Technology
on
2:29 PM
Rating:

No comments: